প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩২ পিএম
          --- ২ মাস আগে
Ad

নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রে ফেরার পথ খুলবে: মির্জা ফখরুল

অ- অ+
নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রে ফেরার পথ খুলবে: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত পরিবেশ অনুকূলে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে দেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যেতে পারবে।
Ad

ঠাকুরগাঁও প্রতিনিধি | KATHA24


মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন,

“সবার মধ্যেই একটা উদ্বেগ কাজ করে—নির্বাচনটা ঠিকঠাকভাবে হবে কিনা। তবে আমি এখন পর্যন্ত যে পরিবেশ দেখছি, সেটাকে ভালো মনে হচ্ছে। আমরা আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচন সঠিক হলে গণতান্ত্রিক চর্চায় ফিরে যাওয়ার সুযোগ তৈরি হবে।”

গত ১৫ বছরে নির্বাচন নিয়ে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব অভিজ্ঞতার কারণে মানুষের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। তবে এবারের নির্বাচন নিয়ে তিনি আশাবাদী।

তার ভাষায়,

“এবার চেক অ্যান্ড কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে যে তথাকথিত ইঞ্জিনিয়ারিং খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। আমি মনে করি সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব আইন ও নিয়ম অনুযায়ী পালন করবেন।”

জামায়াতে ইসলামীর ভূমিকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নতুন রাজনৈতিক পরিস্থিতিতে তারা বিভিন্ন কৌশলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ তুলে তিনি বলেন,

“সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু নিয়েও তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা মাত্র, যা শেষ পর্যন্ত কাজে আসে না।”

তিনি আরও বলেন, জনগণের ওপর আস্থা রাখাই গণতন্ত্রের মূল শক্তি।

“মানুষ এতটা বোকা নয় যে সহজে বিভ্রান্ত হবে। তারা ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফরকে ইতিবাচক উল্লেখ করে ফখরুল বলেন,

“এই সফর ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে একটি নতুন গতি এনেছে। বিএনপির রাজনীতিকে এটি অনেকদূর এগিয়ে দিয়েছে।”

নির্বাচন নিয়ে দলের প্রত্যাশার কথা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৫–১৬ বছরের আন্দোলন ও সংগ্রামের মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার।

“এই নির্বাচনটি আমাদের জন্য একটি গেটওয়ে। এটি পার হতে পারলে রাষ্ট্র ও সমাজব্যবস্থায় গণতান্ত্রিক চর্চার পথ সুগম হবে।”

নির্বাচনের ফলাফল প্রকাশ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি সবসময়ই নির্বাচনের ফলাফলকে সম্মান করেছে।

“২০০৮ সালের নির্বাচনে আমরা মাত্র ৩০টি আসন পেলেও ফলাফল মেনে নিয়ে সংসদে গিয়েছিলাম। এবারও গণরায়কে সম্মান জানানো হবে।”

এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান শুরু

মনোনয়ন বঞ্চিত পাপিয়া: ‘কাফনের কাপড়’ পরে মাঠে নামার হুমকি, শেষ পর্যন্ত কী ঘটবে?

মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক-কর্মচারী গায়েব: ২০ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ অন্ধকারে

হেলেন জেরিন খানকে বিএনপির সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত মনোনয়ন প্রদান

হিমালয়ের চূড়ায় বাংলাদেশের গৌরব: ১৬০ কিমি দৌড়ে ইতিহাস সৃষ্টি করলেন তিন সাহসী দৌড়বিদ

আড়ালের নায়ক’ রুবেলের বিদায়: মিরপুরে আবেগী সমাপন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি নতুন চাপে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন

কৃষি ও সামাজিক উন্নয়নে ব্র্যাকের ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা: তালিকায় নিপুন রায় ও তুলি

পটিয়ায় জমি বিরোধে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

১০

লুইজিয়ানায় মর্মান্তিক বন্দুকযুদ্ধ: নিজ সন্তানদের ওপর বাবার গুলিবর্ষণ, ৮ শিশুর মৃত্যু

১১

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান: সিটি করপোরেশন উদ্বোধন ও জনসভায় ভাষণ

১২

মানবিক সহায়তায় অসহায়দের পাশে দাঁড়ালো - রেড ক্রিসেন্ট

১৩

হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা: সর্বোচ্চ সতর্কতায় ব্রিটিশ নৌবাহিনী

১৪

প্রধানমন্ত্রীর প্রথম সফর: নিজ জেলা বগুড়ায় তারেক রহমান

১৫

দুই দশক পর হাবিপ্রবি: দেশ-বিদেশে শিক্ষার্থীদের সাফল্যের নতুন অধ্যায়

১৬

রাজশাহীতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ: বাংলাদেশের নারীদের শ্রীলঙ্কার বিরুদ্ধে দীর্ঘ প্রতীক্ষার সমাপ্তি

১৭

এস আলমকে গ্রেপ্তার ও পাচার করা অর্থ ফেরতের দাবি ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদের

১৮

তারাকান্দায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব: পাল্টাপাল্টি মিছিলের মধ্যে ১৪৪ ধারা কার্যকর, সংঘর্ষের আশঙ্কা

১৯

স্ট্যামফোর্ডকে হারিয়ে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

২০
Ad
Ad
Katha Expert